× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

স্নাতক পরীক্ষার্থীকে শ্লীলতাহানি বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বিয়ের প্রলোভনে ধর্ষণ

এক স্নাতক পরীক্ষার্থীকে যৌণ হয়রানি অভিযোগে ভ‚ক্তভোগী কলেজ ছাত্রী বাদি হয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত তিনদিনেও গৌরনদী মডেল থানার ওসি লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করেননি বলে অভিযোগ করেছেন ওই নারী।

বুধবার বিকেলে ওই ছাত্রীর লিখিত অভিযোগে জানা গেছে, নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের কলেজ পড়–য়া ওই গৃহবধূ তার স্বামীর সাথে ঢাকায় বসবাস করে আসছেন।

হোসনাবাদ নিজামুদ্দিন ডিগ্রী কলেজের ওই ছাত্রী স্নাতক পরীক্ষা দেওয়ার জন্য গত ২১ এপ্রিল নিজ বাড়িতে আসেন। ওই কলেজ ছাত্রী পরীক্ষা দিতে আসা-যাওয়ার পথে নলচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, তার সহযোগি জুয়েল সরদার ও কাইয়ুম খান যৌণ হয়রানী করে আসছিলো। এরইমধ্যে গত ২৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে ওই কলেজ ছাত্রী তার পাঁচ বছরের ছেলে আল মাহমুদ ও ভাবী আয়েশা বেগমকে সাথে নিয়ে নলচিড়া উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে বিএনপি নেতা স্বপন হাওলাদারের নেতৃত্বে তার দুই তিনজন সহযোগিরা পথরোধ করে। স্বপন হাওলাদার ওই কলেজ ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রæত স্থান ত্যাগ করেন।

ভূক্তভোগী কলেজ ছাত্রী আরও জানান, ঘটনার পর তিনি মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় থানার ওসি অভিযোগ দায়েরের তিনদিন পরেও মামলা রুজু করেননি।

তবে কলেজ ছাত্রীর লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদীর মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..