× Banner
সর্বশেষ
শিল্প খাতের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি কোর্স প্রণয়ন করা হবে মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই – মন্ত্রী ফকির মাহবুব আনাম অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

আজ সচিবালয়ে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব  মোঃ রেজাউল মাকছুদ জাহেদী উপস্থিত ছিলেন।

 বৈঠকে তারা বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কপারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যবিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরো সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ। বর্জ্য ব্যবস্থাপনাবর্জ্য থেকে জ্বালানি উৎপাদনসিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি ও আমিন বাজার পানি শোধনাগার সচল করার বিষয়ে কথা হয়। এছাড়াস্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানানবাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চলমান আছে। তাদের সঙ্গে সহযোগিতা কীভাবে আরো বাড়ানো যায় সে চেষ্টা চলছে। স্থানীয় সরকারের বিভিন্ন খাতে চীন কীভাবে আরো বেশি সহযোগিতা দিতে পারে সে বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেনস্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় ইতোমধ্যে একাধিক প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সহযোগিতা আরো কীভাবে সম্প্রসারণ করা যায়সে চেষ্টা চলছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চেয়ে আসছে। চীন তিস্তা প্রকল্পে নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেনচীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও এ সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..