× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা মরদেহ উদ্ধারে করেছে পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজী বস্তি গ্রামে স্ত্রী আসমাকে (৩০) গলা কেটে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী সাইদুল ইসলাম।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও নামক এলাকার টাঙ্গননদীর  একপাড় থেকে  স্ত্রীর গলাকাটা ও  টাঙ্গন নদীর আরেক দিক  থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমানের দুই বউ। এ কারণে সংসারে প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই থাকত। সাইদুল ও ছোট স্ত্রী আসমা দুজনে হোটেলে কাজ করতেন। হোটেলে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হলে আসমাকে হোটেলে কাজ করতে বাধা দিতেন সাইদুর।
এদিকে বড় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকত তাদের। সংসারে অশান্তি ঝগড়াঝাটি সইতে না পেরে আসমাকে গলাকেটে হত্যা করে বিষপান করে সাইদুর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটো ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ।


এ ক্যটাগরির আরো খবর..