× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস কালীগঞ্জে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অনুমতি বিহিন ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে ও টিনের চিমনি ধ্বংস করে দিয়েছেন প্রশাসন। পাশাপাশি ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামে জে কে বি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে জে কে বি ইটভাটা মালিক জয়নাল আবেদীন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর জন্য দেয়া জেলা প্রশাসনের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে এবং পাশাপাশি ভাটার দুটি টিনের চিমনি ধ্বংস করে দেওযা হয়। ইট ভাটা প্রস্তুত আইনের সকল নিয়ম কানুন মেনে ভাটা পরিচালনার নির্দেশনা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর ব্যত্যয় ঘটলে সম্পূর্ণরূপে অবৈধ ভাটা ধ্বংস করার নির্দেশনাও দেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা নির্দেশনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটা প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে এবং পাশাপাশি ভাটার দুটি টিনের চিমনি ধ্বংস করে দেওযা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইটভাটাতে টিনের চিমনি ও কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিলো। এ জন্য অভিযান পরিচালনা করেছি। অভিযান এখনো চলমান আছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ দিকে, জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারি থাকা সত্তে¡ও সরকারি আইন অমান্য করে উপজেলায় প্রভাবশালীদের ছত্রছায়ায় যত্রতত্র ইটভাটা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এবং ফসলি জমিতে গড়ে উঠেছে ইট ভাটা।


এ ক্যটাগরির আরো খবর..