আগৈলঝাড়ায় জাগ্রত মৎস্য চাষী সংগঠনের আত্মপ্রকাশ

আগৈলঝাড়ায় জাগ্রত মৎস্য চাষী সংগঠনের আত্মপ্রকাশ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: মৎস চাষ বৃদ্ধি, বিক্রয়, বিপনন, পরিবহন ও সঠিক মূল্য পাওয়ার পরিকল্পনা নিয়ে বরিশালের “আগৈলঝাড়ায় জাগ্রত মৎস চাষী” সংগঠনের আত্ম প্রকাশ করেছে।

উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর, চক্রিবাড়ি, কান্দিরপাড়, গৈলা ইউনিয়নের কাঠিরা ও রতনপুর ইউনিয়নের বারপাইকা এই গ্রামের শতাধিক মৎস চাষীদের নিয়ে এই সংগঠন করা হয়। মৎস চাষী রাসেল সরদার মোহাম্মদ সভাপতি, আতিক শাহ্ কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

রবিবার দুশমি বাজারে স্টল ঘরে রাসেল সরদার মোহাম্মদ এর সভাপতিত্বে সংগঠনের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশগ্রহন করেন সমাজ সেবক হাজী মোঃ মান্নান শাহ্, রিপন শাহ, মৎস্য চাষী অরবিন্দু বিশ্বাস, নারায়ন বিশ্বাস, আঃ মজিদ হাওলাদার, উপেন সরকার প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।