সালথার গট্টি উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সালথার গট্টি উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, গট্টি উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে জাহিদ খান ১৭৪ ভোট, মঙ্গল ফকির ১৭২ ভোট, মোঃ আতিক মাতুব্বর ১৬৫ ভোট ও রব্বান মাতুব্বর ১৬২ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর পেয়েছেন ১৫২ ভোট, পাঞ্জু মাতুব্বর ১৪১ ভোট, খন্দকার রাজা রাফি ১৩২ ভোট ও হাবিব মোল্যা পেয়েছেন ১২২ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে নাজমা আক্তার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানু আক্তার পেয়েছেন ১৩২ ভোট।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, সুষ্ঠ পরিবেশের মধ্যেদিয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। এনির্বাচনে ৮জন অভিভাবক সদস্য ও ২জন সংরক্ষিত মহিলা সদস্য অংশ নেয়। ভোট গননা শেষে ৪জন অভিভাবক সদস্য ও একজন মহিলা সদস্য নির্বাচিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।