× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

গোপালগঞ্জে বন্যায় ডুবে যাওয়া স্কুল মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
স্কুল মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচ

নিজস্ব সংবাদদাতাঃ করোনার কারণে বন্ধ রয়েছে স্কুল। এদিকে বন্যায় ডুবে গেছে স্কুল মাঠ। তাই বন্ধ খেলাধুলাও। তাই আনন্দ-ফুর্তির অংশ হিসাবে গোপালগঞ্জে এক ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন।

আজ শুক্রবার ২১ আগস্ট, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের স্থানীয় যুবকরা তাই হাই স্কুল মাঠের পানিতেই ব্যতিক্রমী এই নৌকা বাইচের আয়োজন করল।

বন্যার পানিতে তলিয়ে থাকা মাঠে স্থানীয় ২৫টি ডিঙ্গি নৌকা বাইচে অংশ নেন। একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টায় গোল বারের ভেতর দিয়ে নিয়ে যায় নৌকা। আর এ ব্যতিক্রমী নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ভিড় ছিল। করোনা আতঙ্ক আর বন্যার মাঝেও কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করেন স্থানীয় গ্রামবাসী।

নৌকা বাইচ দেখতে আসা গ্রামবাসীরা জানায়, করোনাকালে মানুষজন সেভাবে বাইরে বেরোতে পারেন না। তাছাড়া বন্যার পানিতে গ্রামের বেশীর ভাগ এলাকা তলিয়ে গেছে। সেই সাথে তলিয়ে গেছে স্কুল মাঠও। সময় কাটাতে এবং আনন্দ উপভোগ করতে এলাকার যুবকেরা তাই স্থানীয় ডিঙ্গি নৌকা দিয়ে বাইচের আয়োজন করে। তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..