× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

জোর পুর্বক তুলে নিয়ে বন্ধুরা মিলে অষ্টম শ্রেণির স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার পল্লিতে জোর পুর্বক তুলে নিয়ে বন্ধুরা মিলে অষ্টম শ্রেণির স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

১৪ই ফেব্রুয়ারি (শুক্রবার) আনুমানিক রাত সাড়ে ৮টায় সময় উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া জেকাঠি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা না দিয়ে বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দিয়েছে স্থানীয় মাতব্বারা।

সরেজিমনে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সন্ধায় উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া-জেকাঠি গ্রামের খোরশেদ আলম বাবুর স্কুল পড়ুয়া মেয়ে নিজ বাসা থেকে পাশের একটি দোকানে মোবাইলের এমবি কার্ড কিনে ফিরছিলো।

এ সময় বাঁকুড়া গ্রামের রুস্তমের ছেলে টিটু(২০) ও কলারোয়া শাকদা শিবান্দকাটি গ্রামের সাজু (২১) তার মুখ চেপে ধরে জোর পুর্বক মটরসাইকেলে তুলে বাঁকুড়া পদ্মবিলা পানি ব্যবস্হাপনা সমবয় সমিতি অফিসের পেছনে একটি বাগানে নিয়ে যায়।

একই সময় কাছাকাছি অবস্থান করছিল একই এলাকার অপর বন্ধু কলারোয়া শাকদা শিবান্দকাটি গ্রামের ইয়াছিন (১৮), জেকাঠি গ্রামের শাহাজানের ছেলে সুজন,(১৭) । পরে এ বন্ধুরা একত্রিত হয়ে তারা ঐ স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে। কিছুক্ষন পরে জ্ঞান ফিরে এলে স্কুল ছাত্রী তাঁর বাবাকে ওই পাশবিক ঘটনার বর্নণা দেয়।

ধর্ষিতার পিতা এবং মাতাওতাহার  জানান,আমার মেয়ে পাশের বাড়ীর একটি দোকানে এমবি কার্ড কিনতে গিয়েছিলো। এসময় বাঁকুড়া গ্রামের টিটু ও শাকদা সম্মন্ধকাঠি গ্রামের সাজু আমার মেয়েকে জোর পুর্বক তুলে নিয়ে গিয়ে বন্ধুরা মিলে ধর্ষন করেছে। আমি আমার মেয়ের উপর ঘটে যাওয়া এমন ঘটনার সুষ্ঠ বিচার চায়।

এদিকে এমন ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও থানায় কেন মামলা হলোনা এমন প্রস্ন করতেই উঠে এলো আসল তথ্য। বিষয়টি মোটা অংকের অর্থের বিনিময়ে ধামাচাপা দিয়েছে স্থানীয় মাতব্বররা এমনটাই অভিযোগ এলাকাবাসির।

এ ব্যাপারে অভিযুক্ত সুজনের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি এবং টিটু বিষয়টি স্থানীয় মাতব্বর মারফত ৩০ হাজার টাকার বিনিময়ে মিমাংসা করেছি। বাকি অভিযুক্তদের কথা জানতেই তারাও মোটা অর্থ দিয়ে মিমাংসা করেছে বলে জানান।

এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি জানিনা।আর কেও অভিযোগও করেনি। তবে এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যাবস্হা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..