× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

মেহেরপুর যাদুখালী স্কুল এন্ড কলেজ আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে “নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালী স্কুল এন্ড কলেজে নির্মিত দ্বিতল বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার সময় ফলক উন্মোচন করেন তিনি। এক কোটি ঊনচল্লিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভনটির নামকরণ করা হয়েছে ‘আব্দুল মান্নান মান্নান আইসিটি ভবন’।

এ উপলক্ষ্যে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক আলোচনা সভায় অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..