মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে নতুন বছরে সরকারি কলেজে ভর্তি শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সরকারি কলেজ প্রাঙ্গনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই -খোদা রুবেলের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক মাহফিজুর রহমান পোলেন প্রমুখ। এর আগে ২০১৬ সালে সরকারি কলেজে ভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।