স্কুলছাত্র অন্তরের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র আলাউদ্দীন মাতুব্বার অন্তরের অপহরণ ও হত্যাকান্ডে জড়িত প্রকৃত খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার তালমা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট সমাজ সেবক শাহদাব আকবার চৌধুরী লাবু। এসময় তিনি বলেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আলাউদ্দীন মাতুব্বার অন্তর হত্যার ঘটনা কোন রাজনৈতিক ইস্যু নয়, এটা নৃসংশ হত্যাকান্ড। কেউ এঘটনাকে রাজনীতির দিকে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না। যারা অন্তরকে নৃসংশভাবে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা মাননীয় সংসদ উপনেতার এলাকা, এখানে এধরণের হত্যাকান্ড আর দেখতে চাই না। আওয়ামী লীগ সরকার কথনও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়না। তাই অন্তরের হত্যাকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন চৌধুরী বকুল, সালথা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জানেই-মারজানা সারমিন, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম সাইদুল ইমাম মজনু, সাধারণ সম্পাদক মজিবর মৃধা, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ফকির, আজাদ হোসেন, সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, উপ দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান মোল্যা, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ নয়ন প্রমূখ। এসময় নিহত অন্তরের পরিবারবর্গসহ কয়েক হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭জুন তারাবী নামাজ পড়তে গিয়ে অপহরণ হয় পাগলপাড়া গ্রামের গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বারের ছেলে ও স্কুল ছাত্র অন্তর। অপহরণের পরে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৪জুন রাতে অন্তরের মায়ের কাছে মুক্তিপন দাবী করে পুলিশের উপস্থিতিতে ১ লক্ষ ৪০ টাকা নিয়ে যায় অপহরনকারীরা। পুলিশের প্রচেষ্টায় মোবাইল ইএম এর মাধ্যমে বুধবার দুপুরে অপহরনকারীদেরকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের সুত্রধরে ঐদিন রাত ১২ টার দিকে তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের চকের মধ্যে কাটাখালী খাড়ের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অপহরনের আধা ঘন্টা পরেই গলায় গামছা পেচিয়ে অন্তরকে হত্যা করে তাকে মাটিতে পুতে রাখে হত্যাকারীরা।

আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলামআজাদ হোসেনউপ দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান মোল্যাউপজেলা আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বারউপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ফকিরখন্দকার সাজ্জাদ হোসেনজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি আওয়ামী লীগ নেতা সৈয়দ মর্তুজা আলী বাবলুজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকতালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম সাইদুল ইমাম মজনুনগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতিযুবলীগ নেতা সোহেল মাহমুদসংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীনসহ-সভাপতি হাবিবুর রহমান হামিদসাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়াসাধারণ সম্পাদক মজিবর মৃধাসালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়াসালথা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জানেই-মারজানা সারমিনসালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুলস্কুলছাত্র অন্তরের হত্যাকারীদের বিচারের দাবী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।