লক্ষ্মীপুরে কিশোরী হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে ১৪ বছরের কিশোরী আছমা আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনার প্রধান আসামী শাওন হোসেনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাওনকে ফেনী ও তাঁর সহযোগী স্বপনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাওন সদরের মহাদেবপুর গ্রামের বেলালের ছেলে ও স্বপন শাকচর গ্রামের হোসেন আহমেদের ছেলে।

সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, আছমা ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ জুন রাতে আছমার বাড়িতে তাঁর মা-বাবার অনুপস্থিতে শাওন প্রবেশ করে। এ সময় তাকে জোর পূর্বক ধর্ষণ করে শাওন। পরে বিষয়টি জানাজানির ভয়ে আছমাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় তাকে সহযোগীতা করেন ওই এলাকার স্বপন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিেিত তাদের পৃথম স্থান থেকে গ্রেফতার করা হয়। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানিয়েছেন ওসি।

প্রসঙ্গত, গত ৯ জুন (শনিবার) রাতে বাড়ির পাশের পুকুর থেকে আছমার বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর দিন নিহতের পিতা ফয়েজ আহমদ বাদি হয়ে থানায় মামলা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।