সোমবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সারা দেশে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামীকাল সোমবার ঢাকা মহানগরীসহ সারাদেশে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।