× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনাইমুড়ী পৌর নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ ১, আহত ৩

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sonaimuri-municipal-election.jpg

সুজন পালঃ নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আলোক পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ ৩জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, সোইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে মোহন (১৮), আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭), উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির (২২)।

জানা গেছে, ভোট কেন্দ্রের বাহিরে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা সহিংসতার এই ঘটনা ঘটায়। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ওই সময় মোহন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, শুনেছি কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন ভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তিনি গুলিবিদ্ধের অভিযোগ নাকচ করে দেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সোনাইমুড়ীতে পৌরসভা নির্বাচনে সহিংসতায় মোহন নামে এক যুবক বাম পায়ে গুলি বিদ্ধ হয়ে সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও আরো দুইজন আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, সোনাইমুড়ী পৌরসভাতে ৯টি কেন্দ্র, ভোটার রয়েছে ২৫ হাজার ২৩২জন।


এ ক্যটাগরির আরো খবর..