সৃজনশীল ও গুণগত শিক্ষার বিকল্প নেই -শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০৪১ সাল আর বেশি দূরে নয়। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে সৃজনশীল ও গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার এ কারণে সৃজনশীল ও গুণগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আজ রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৯ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার মুখস্ত বিদ্যা থেকে শিক্ষার্থীদেরকে বের করে আনতে চায় এবং শিশুদের অতিরিক্ত পড়ার চাপ ও জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে রক্ষা করতে চায়। এজন্য সরকার শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধন করছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আগমগীর।

উপ-মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে ইনোভেশনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা ইতিমধ্যে সৃজনশীলতায় অভ্যস্থ হয়ে গেছে। এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিতে হবে। শিক্ষাকে কার্যমুখী করতে হবে। যে শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পারে না সে শিক্ষা ব্যবস্থা ব্যর্থ।

ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাটিজ এই চারটি বিষয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রশ্ন করা হয়। সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে ১০৮ জন প্রতিযোগী নির্বাচিত হয়। তারা আজ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। অভিজ্ঞ বিচারক ম-লী ১০৮ জনের মধ্য থেকে সৃজনশীল পদ্ধতিতে শ্রেষ্ঠ ১২ জন নির্বাচিত করবে। শ্রেষ্ঠ ১২ জনের প্রত্যেককে এক লাখ টাকা প্রদান করা হবে এবং সরকারি খরচে বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।