সূত্রাপুর থানা পুলিশের অভিযান : ২ জন আটক

স্টাফ রিপোর্টার: সূত্রাপুর থানার পুলিশ ২৫ নবদ্বীপ বসাক লেনের লক্ষ্মীবাজারের একটি ব্যাচেলার মেসে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ১০/১২ জনের একটি পুলিশ দল।

যেসব পুলিশ সদস্যরা অভিযান চালায় তারা অধিকাংশই ছিল সাদা পোশাকের। যে দু’জন গ্রেফতার করেছে তাদের মধ্যে একজনের নাম ফয়সাল। সে কবি নজরুল সরকারি কলেজের ছাত্র। তার কাছে আসা অন্য আরেকজন মেহমান রয়েছে তাকেও পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

ওই ব্যাচেলার মেসে যারা বসবাস করছেন তাদের মধ্যে দু’জন চাকরিজীবি ছাড়া অন্য সবাই কলেজের ছাত্র।

কর্তব্যরত পুলিশরা ছাত্রদের কাছে কলেজের পরিচয়পত্র দেখতে চাইলে ছাত্ররা পরিচয়পত্র দেখালে চারজনের পরিচয়পত্র জব্ধ করে থানায় নিয়ে যায়। যাবার সময় পুলিশ সদস্যরা থানা থেকে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য বলে যান।

ওই মেসে বসবাসরত মোঃ ইয়াসিন স্টাফ রিপোর্টার মোঃ আবুল হোসেন এর আপন মামাত ভাই। অভিভাবক হিসেবেও সে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে আমাদের স্টাফ রিপোর্টার তার মামাতভাই মোঃ ইয়াসিনকে সঙ্গে নিয়ে তার পরিচয়পত্র আনার জন্য সূত্রাপুর থানায় যায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহার সাথে দেখা করেন, দেখা করার পর তিনি জানান, তদন্ত চলছে এসি স্যারের কাছে পরিচয়পত্র জমা আছে। আমার হাতে আসলে তুমি ফেরত পাবে। তার সাথে মোবাইলে যোগাযোগ করে নিশ্চিত হয়ে থানায় গিয়ে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য বলেন।

দায়িত্বরত কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়, যাদের গ্রেফতার করে থানায় এনেছেন তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে এবং কোনো মামলা হয়েছে কিনা।

জবাবে ওই কর্মকর্তা জানান, এ ব্যাপারে সূত্রাপুর থানায় কোনো মামলা হয়নি। তাদের নামে নাশকতা ও অগ্নিসংযোগের পুরাতন চারটি মামলা রয়েছে। সে মামলায় তাদের কোর্টে চালান দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।