সুস্মিতা-ঐশ্বরিয়া এক ফ্রেমে বন্দী

বিনোদন ডেস্ক: দুই সুন্দরী যাদের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। একই বছরে বিশ্বমঞ্চে সেরার শিরোপা জিতেছিলেন সুস্মিতা এবং ঐশ্বরিয়া।

দুজনের মধ্যে রেষারেষির গুজবের বোধহয় সেই শুরু। যা নিয়ে বরাবরই সরগরম মিডিয়া। তবে শনিবারের একটি ছবি তা পাল্টে দিল। একই ফ্রেমে ধরা দিলেন দুই সুন্দরী।

১৯৯৪ সালে গোয়ায় মিস ইন্ডিয়া হলেন সুস্মিতা। সঙ্গে রানার-আপ ঐশ্বরিয়া। এবার উড়ান আরও বড় লক্ষ্যের। সেখানেও দুজনের জোড়া খেতাব। প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হলেন দিল্লি প্রবাসী বাঙালি-কন্যা। পাশাপাশি, সে বছরই ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয় বেঙ্গালুরুর মডেলের। এরপর বিউটি পেজেন্টের দুনিয়া ছেড়ে প্রায় একই সঙ্গে সিনে পর্দায় এলেন সুস্মিতা-ঐশ্বরিয়া। দুভাগ হলেন তাঁদের ভক্তরা।

সুস্মিতা বনাম ঐশ্বরিয়া কে কার থেকে বেশি এগিয়ে, তা নিয়ে বহু আড্ডায় তর্কে সামিল হলেন ভক্তরা। এবার তাদের চমকে দিয়ে মুকেশ আম্বানী ও নীতা আম্বানীর বাড়িতে এক পার্টিতে হাসিমুখে পোজ দিলেন দুজনে। সেই সঙ্গে দীর্ঘদিনের জল্পনাতে পানি ঢেলে দিলেন দুই সুন্দরী।

সে দিনই পার্টির ছবি টুইট করেন সুস্মিতা। সেই সঙ্গে বলেন, “দু’দশকের একটি রূপকথা। আমরা পুরোপুরি উপভোগ করেছি।” নিজেদের মধ্যে যে কোনও দিনই প্রতিদ্বন্দ্বিতা ছিল না, জোরালো দাবি তাঁর, “বিউটি হ্যাজ নো রাইভালরি… ইট গিভস, গ্লোস অ্যান্ড গ্রোজ। চিয়ার্স বিউটিফুল!”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।