× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২০কিমি পাতাল রেল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

রাজধানীতে দেশের প্রথম পাতাল রেল হচ্ছে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল। পূর্বনির্ধারিত লিখিত উত্তরে সেতুমন্ত্রী জানিয়েছেন, এ রুটে মোট স্টেশন (আন্ডারগ্রাউন্ড) সংখ্যা ১২টি। আর ৭টি স্টেশন হবে এলিভেটেড। নতুনবাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসেবে আন্ডারগ্রাউন্ডে নির্মিত হবে। নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এ ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাতায়াত করা যাবে। এ রুটেই বাংলাদেশে প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে।

লিখিত উত্তরে সেতুমন্ত্রী আরো জানিয়েছেন, পাতাল রেলের স্টপেজ হবে বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল-৩-খিলক্ষেত-যমুনা ফিউচার পার্ক-নতুনবাজার-উত্তর বাড্ডা-বাড্ডা-হাতিরঝিল-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর। এ রুটের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার (মূল পাতাল রেল ১৬ দশমিক ২১ কিলোমিটার এবং আন্ডারগ্রাউন্ড এলিভেটেড ট্রানজিশন সেকশন ৩ দশমিক ৬৫ কিলোমিটার)।


এ ক্যটাগরির আরো খবর..