× Banner
সর্বশেষ
চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

রাতভর গণসংযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী আহাদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

গোলাপগঞ্জ প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে  বৈদ্যুতিক বাল্ব প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাংবাদিক আব্দুল আহাদ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা, এমনকি মধ্যরাত পর্যন্ত উপজেলার সর্বত্র চষে বেড়াচ্ছেন তিনি।

গতকাল মঙ্গলবার  উপজেলার শরীফগঞ্জ,  বুধবারীবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এর আগে সোমবার সারাদিন ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। তার গণসংযোগে তার পক্ষে সাধারন ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে।

আব্দুল আহাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। এছাড়াও বেশ কয়েকবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সচিব ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বর্তমানে এখনো গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ হিসেবে নিয়োজিত আছেন।  তিনি প্রতীক বরাদ্ধের পর থেকে উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

গণসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল আহাদ বলেন, গোলাপগঞ্জবাসীর সুখেদুঃখে পাশে থাকতে আমি নির্বাচনে। তিনি আরো বলেন,  একটি মডেল উপজেলায় রূপান্তর করতে আগামী ১৮ মার্চ বৈদ্যুতিক বাল্ব প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আমি নির্বাচিত হলে মাদক নির্মূলে কাজ করাই আমার মূল লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..