× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

তামিম-হাথুরুসিংহের কথা কাটাকাটি: ব্যাট ছুঁড়ে মারল তামিম!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

স্পোর্টস প্রতিবেদক:দীর্ঘ ৮ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে সিরিজে হোয়াইট ওয়াশের পর প্রথম ওয়ানডেতেও জয়ের মুখ দেখে নি টাইগাররা। তবে ওয়ানডে সিরিজের এখনও ২ ম্যাচ বাকি। আগামী ১৮ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডে। আগামী ২৬ ও ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল।

প্রোটিয়াদের বিপক্ষে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন নি টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে প্রথম ওয়ানডে মাঠে নামার কথা ছিল তামিমের কিন্তু টাইগার একাদশে ছিলেন না তিনি। যদিও তামিমের খেলার ব্যাপারে অনেকটা নিশ্চয়তা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছিলেন, তামিম খেলার জন্য ৮০ ভাগ ফিট। আমি আশাবাদী, প্রথম ওয়ানডেতে তাকে মাঠে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত মাঠে নামেন নি তামিম।

প্রথম ওয়ানডে তামিমকে মাঠে না দেখায় ক্রিকেট অঙ্গনে চলছে জোর গুঞ্জন। ক্রিকেট প্রেমিদের মধ্যে তৈরী হয়েছে ক্ষোভ। ক্ষুব্ধ হয়েছেন তামিম ভক্তরা। সবার মনে একটাই প্রশ্ন ইনজুরির কারণেই মাঠে নামেন নি তামিম? না এর পেছনে রয়েছে অন্য কোন কারণ। এ নিয়ে দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিবেদন তৈরী করেছে।


এ ক্যটাগরির আরো খবর..