জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচনের কথা হাস্যকর। বিগত সময়ের নির্বাচনই তার প্রমাণ। দেশের সব মানুষের এখন একটাই চাওয়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আফরোজা আব্বাস, আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।



