আলুর বাজার নিয়ন্ত্রণে এক লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি, এসেছে ৭৭ টন

আলুর বাজার নিয়ন্ত্রণে এক লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি, এসেছে ৭৭ টন

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না হওয়া,অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বাড়ানো ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত তিন দিনে এক লাখ সাত হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে দেশে এসেছে ৭৭ টন আলু।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এরআগে, মঙ্গলবার দেশের সব কোল্ড স্টোরেজ থেকে, সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার থেকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।