সুপ্রিম কোর্টে ১ আগস্ট থেকে ডিজিটাল হাজিরা

সুপ্রিম কোর্টে ১ আগস্ট থেকে ডিজিটাল হাজিরা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে। বুধবার (৬ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা দিবেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।