এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক ভ্যান চালক কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়ায় এ ঘটনাটি ঘটে।
গতকাল ২৫ অক্টোবর (মঙ্গলবার) গভির রাতে হাফিজ উদ্দিনের ছেলে ভ্যান চালক আবদুল খালেক (২৭) কীটনাশক খেয়ে ঘুমিয়ে পরে। পাশে খালেকের স্ত্রী মহিদার নাকে কীটনাশকের গন্ধ আসে। এবং খালেক অচেতন হয়ে পরে আছেন। দ্রুত খালেককে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ ২৬ অক্টোবর (বুধবার) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খালেক মারা যান।
জনা যায়, খালেক দুই মাস আগে উচ্চ সুদে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন এক মহাজনের কাছে। সেটাকা সুদসহ ১২ হাজার টাকা দাবি করে মহাজন। খালেক টাকা দিতে না পারায় তার মহাজন ভ্যানটি আটক করেন এবং ভ্যানটি তাঁরা ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। এ কষ্টে খালেক রাতে কীটনাশক খায়।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।