× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

হাবিবুল ইসলাম সুমন

সুখে দুঃখে নাগরিকদের পাশে থাকার আশ্বাস সাঈদ খোকনের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
নাগরিকদের পাশে থাকার আশ্বাস

রাজধানী যাত্রাবাড়ির আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টার হাসপাতালে বিনামূল্যে ২০ জন রোগীর চোখের নেত্রনালী ও ছানী অপারেশন করিয়েছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। সুখে দুঃখে সব সময় নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা কর্মসূচি পরিদর্শন করেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন। সুখে দুঃখে সব সময় নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়া তাঁর বাবা অভিবক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের জন্য দোয়া চান। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে।

এর আগে পুরান ঢাকার কোতোয়ালী, বংশাল, লালবাগ, সূত্রাপুর, ওয়ারী, হাজারীবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা, পোস্তগোলা এলাকায় চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। যার মধ্যে প্রায় ৮৪০ জন মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..