× Banner
সর্বশেষ
কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার – অর্থমন্ত্রী

সীমান্তে লেজার প্রাচীর দেবে ভারত

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: অরক্ষিত সীমান্তে এবার লেজার প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে যেসব স্থানে কাঁটাতারের সীমান্ত প্রাচীর নেই, কিন্তু সন্ত্রাসপ্রবণ হিসেবে চিহ্নিত, সেসব স্থানে লেজার রশ্মির প্রাচীর নির্মাণ করবে ভারত।

ডন অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়েছে, শিগগিরই অরক্ষিত সীমান্তে লেজার রশ্মির প্রাচীর দেবে ভারত।

পাঞ্জাবে নদীতীরঘেঁষা অরক্ষিত সীমান্ত এলাকায় লেজার রশ্মির প্রাচীর দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রুখতে চায় ভারত। সীমান্তে লেজার প্রাচীর দেওয়ার কাজ বাস্তবায়ন করবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লেজার প্রাচীর হবে এমন এক ধরনের কৌশল, যা দিয়ে লেজার উৎস ও ডিটেক্টরের যেকোনো বস্তুকে শনাক্ত করা যাবে। এ ছাড়া নদীর ওপর এক ধরনের ডিটেক্টর থাকবে, যা নির্দেশনামতো আগ্নেয়াস্ত্র শনাক্ত করতে পারলে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠবে।

ইতিমধ্যে পাঁচ থেকে ছয়টি স্থানে লেজার প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে এমন ৪০টি স্থানে এ ধরনের প্রাচীর নির্মাণ করা হবে।

সীমান্ত সুরক্ষায় লেজার প্রাচীর নির্মাণ একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রযুক্তির কল্যাণে সব কিছু সহজ হচ্ছে, লেজার প্রাচীর তার উৎকৃষ্ট উদাহরণ।


এ ক্যটাগরির আরো খবর..