সীমান্তে চোরাচালানরোধে মেহেরপুরে বিজিবির মতবিনিময় সভা

মেহের আমজাদ, মেহেরপুর: সীমান্তে চোরাচালানরোধে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে মতবিনিময় সভা করেছে বিজিবি। রোববার বিকেলে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মহবুবুর রহমান (পি.এস.সি), মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিসুর রহমান। বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ্জামান, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভাপতিত্ব করেন ৪৭ বিজিবি’র সি.ই.ও লে. কর্ণেল শহীদুল ইসলাম।

সভায় বক্তরা বলেন, সীমান্তের মূল সমস্যা হলো মাদক। কোনভাবেই যাতে সীমান্ত দিয়ে মাদক না আসতে পারে সে লক্ষে কাজ করছে বিজিবি ও পুলিশ। পাশাপাশি অভিভাকদের সচেতন থাকা প্রয়োজন। তাদের সন্তানরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এছাড়াও গেল কয়ক বছর ধরে ভারতীয় সীমান্ত দিয়ে গরু না আসায় এখন বাংলাদেশ থেকেই গরুর চাহিদা পূরন হচ্ছে। ফলে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।