× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঠাকুরগাঁওয়ে মাদক ছাড়েনি জেল ফেরত জনি কে তাই আবার ৩ মাসের কারাদণ্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
মাদক ছাড়েনি জেল ফেরত জনি

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদক ছাড়েনি জেল ফেরত জনিকে। ঠাকুরগাঁওয়ে নেশাগ্রস্থ ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে বাবা-মা আদরের সন্তানকে জেলে পাঠান। কিন্তু জেল খেটে বের হয়ে যেই লাউ সেই কদু। দু’দিনের মাথায় ফিরে গেছেন পূর্বের জীবনে।
বৃহস্পতিবার (১৪ মে) ঠাকুরগাঁও পৌরশহরের কালিবাড়ি মহল্লায় এ ধরনের ঘটনা ঘটে। জনি (২৮) কালিবাড়ি মহল্লার ক্লাবপাড়ার আব্দুল জব্বারের ছেলে।
ইউএনও সূত্রে জানা যায় জনি মাদক সেবন ও পিতা-মাতাকে মারধরের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল হাজতে পাঠানো হয়। সম্প্রতি ওই যুবক জেল থেকে বেড়িয়ে টাকা চুরি করে পূনরায় মাদক সেবন করে এবং বাবা-মাকে মারধর করে। অসহায় বাবা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এনজিও কর্মী মৌসুমী রহমান জানান ভ্রাম্যমাণ আদালতে জেল দেয়াটা সমাধান নয়। এ ব্যাপারে ব্যাপক কাউন্সিলিংয়ের প্রয়োজন। ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকদের স্বাভাবিক পথে ফিরে আনতে সরকারি বে-সরকারি ভাবে কোন ব্যবস্থা নেই।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন মাদক সেবন ও পিতা-মাতাকে মারধরের অপরাধে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..