× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মা দিবস পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী

জাবেদ এমরান

সিলেটে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
ডাকাত সর্দার হেলাল গ্রেফতার

সিলেটে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত হেলাল মিয়া সুনামগঞ্জের ছাতক থানার চৌকা গ্রামের মৃত হাফিজ জমির আলী ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সরদার হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি, ১টি অস্ত্র মামলাসহ ও সুমানগঞ্জের জগন্নাথপুরে ১টি, ছাতকে ৩টি ডাকাতি, ১টি চুরি, শান্তিগঞ্জ থানায় ১টি চুরি ও ২টি ডাকাতি, ১টি অস্ত্র আইনে, সিলেটের জালালাবাদ থানায় ১টি মাদক ও ১টি অস্ত্র মামলা, দক্ষিণ সুরমা থানায় ১ ডাকাতি ও হবিগঞ্জের বানিয়াচং থানায় ১টি ডাকাতি মামলাসহ মোট ১৫ টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত ডাকাত সরদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..