চোরাচালানীদের স্বর্গরাজ্য এখন সিলেট। প্রতিদিন অভিযানে জব্দ করা হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। তবুও থামছে না চোরাচালান। অভিযোগ রয়েছে-বিজিবি এবং পুলিশের সাথে কন্ট্রাক্ট ঠিকমতো না হলেই,তা ধরা পরে অন্যতায় মালামাল জব্দ করে লোকদেখানো অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে প্রায় ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে পৃথক অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি’র সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।
সত্যতা নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে বলে।