× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

জুনেল আহমদ আরিফ, সিলেটঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার উপজেলার আল নূর কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক ও সিলাম ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান ইকরাম হোসেন বখত এর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ কয়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যুবলীগের সভাপতি মোঃ শামিম আহমদ, সাধারন সম্পাদক খন্দকার মহসিন কামরান,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মইনুল ইসলাম,বাংলাদেশ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সিলেট জেলার সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোঃ শাহিন আহমদ প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মদন মোহন ছাত্রলীগ নেতা অরুন দেবনাথ সাগর, বাংলাদেশ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সিলেট জেলার সদস্য মোঃ ইসমাইল আলী রুমেল, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন,যুবলীগ যুগ্ন আহবায়ক আশিক আলী, ফখরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা সকল নেতাকর্মীকে মাহে রমজানের মহিমায় উদ্বোদ্ধ হওয়ার আহবান জানান। এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার সাহসী সৈনিক হবার নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..