সাতক্ষীরায় পুরোহিতকে হত্যার চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরায় গভীর রাতে এক পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ব্রক্ষরাজপুরের একটি মন্দিরে হামলা চালিয়ে পুরোহিতকে কোপানো হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোবাশ্বের হোসেন জানিয়েছেন, হাফপ্যান্ট পরিহিত চারজন মন্দিরে ঢুকে পড়ে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশকে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
হামলার সময় রথযাত্রা উপলক্ষে মন্দিরে প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
হামলাকারীদের গায়ে কাাঁদা মাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, এর কিছুক্ষণের মধ্যেই পার্শ্ববর্তী একটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।