× Banner
সর্বশেষ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঈদের লাল জামা পড়া হলো না তিন বোনের

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

রিপন দাশ (চট্টগ্রাম): কর্ণফুলী থানার জুলধায় পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় কৃষক আইয়ুব আলীর মেয়ে শাহনাজ আকতার(১৫), নারগিস আকতার(৮) ও নাজমা আকতার(৫)।গতকাল বিকেল তিনটার দিকে জুলধা পাইপের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা যাই, ‘পুকুরটি নতুন করে খোঁড়া হয়েছে। যার কারণে গভীরতা বেশি। এ ছাড়া পুকুরের পাড়ও খাঁড়া। এক বোন গোসল করতে নেমে আর উঠতে পারেনি। তাকে উদ্ধারের জন্য বাকি দুজন পুকুরে নামে। তারাও ডুবে গিয়ে মারা যায়’।

 কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘তিন বোন ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহ উদ্ধার করে আমাদের খবর দেওয়া হয়। আমরা লাশ তিনটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।


এ ক্যটাগরির আরো খবর..