× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে যুবকের লাশ উদ্ধার, পিঠে ছুরির আঘাত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
syleht

সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিঠে ১৫টি ও হাতে একটি ছুরিকাঘাত আছে বলে জানা গেছে। ওই যুবকের নাম নুর উদ্দীন (২৬)। তিনি উপজেলার উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে নুর উদ্দিনের লাশ উদ্ধার করলে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করেন।

বেলা ২টায় ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত।

পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটেছে। পুলিশের একাধিক দল এ ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্তের জন্য কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা এক যুবকের লাশ ধলাই নদীতে ভাসছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেম আমরা তার পরিচয় শনাক্ত করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নুর উদ্দিন পুলিশ সোর্স ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ওই এলাকায় পুলিশের বিভিন্ন কাজে সে ইচ্ছাকৃতভাবেই মাঝে-মধ্যে সহযোগিতা করতো।

পুলিশকে সহযোগিতার কারণে এ হত্যাকা- ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কথা আমরাও শুনেছি। তবে তদন্ত করে ঘাতক শনাক্ত করার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..