× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
অপব্যবহার বন্ধে কর্মশালা

সিভিল সার্জন সিলেট কার্যালয়ের উদ্যোগে তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সিভিল সার্জন সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নীল সৌরভ রায়।

আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক।

কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সাংবাদিক, শিক্ষকবৃন্দ এবং সিভিল সার্জন সিলেট অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, তামাক কোম্পানিগুলো সবসময়ই বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে দেশের জনস্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলে। বর্তমানে তারা দেশে ই-সিগারেট আমদানির পাঁয়তারা করছে। তরুণদের মাঝে ই-সিগারেট উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানি এই অপতৎপরতা রুখতে হবে। তরুণদের বাঁচাতে ই-সিগারেটসহ সকল প্রকার ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করতে হবে।
তিনি সিলেটকে তামাকমুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..