× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

“সিলেটে মদন মোহন কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার”

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিণ সুরমা(সিলেট) প্রতিনিধিঃ সিলেট নগরীর বাগবাড়ী থেকে মদন মোহন কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরাটিলা এলাকায় তার বাসার রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম আজিজুর রহমান রনি (২৪)।

তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রওয়াইল গ্রামের মৃত হাজী ওয়াহিদ উল্ল্যাহর পুত্র। বর্তমানে তিনি বাগবাড়ী মরাটিলা এলাকায় বসবাস করতেন। রনি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র.

স্থানীয় সুত্রে জানা গেছে, ৩ নভেম্বর মঙ্গলবার রাত ১১ টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ রুমে ঘুমিয়ে পড়েন রণি। ওইদিন রাতের কোন এক সময় আজিজুর রহমান রণি ল্যাপটপের তার দিয়ে সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বুধবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠতে না দেখে তার
দরজায় ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে কোতোয়ালী থানা পুলিশকে খবর
দেন। দুপুর ১টার দিকে লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রুমের দরজা ভেঙ্গে রণির ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ময়না তদন্ত শেষে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তার লাশ পরিবারের কাছে
হস্তান্তর করে পুলিশ। পরে পরিবারের লোকজন তার লাশ জগন্নাথপুর নিজ বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রণির বন্ধুরা জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির এক ছাত্রীর সাথে রনির প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কটি নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের লোকজন অথবা তার বন্ধুরা কিছু জানাতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..