মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে আগ্রহএনজিও-বেসরকারি খাত ও সরকারের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি – অর্থমন্ত্রীঢাকার বার্তা নিয়ে দিল্লিতে দীনেশ ত্রিবেদীখ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতিরবেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কালীগঞ্জ নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতারপুলিশের অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারি আটকপুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবক আটককালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণমৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় রোধের তাগিদ – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

সিলেটের ভোলাগঞ্জ পরিদর্শনে গিয়ে যা বলছে দুদক

সিলেটের ভোলাগঞ্জ পরিদর্শনে গিয়ে যা বলছে দুদক
পাথররাজ্য সিলেটের ভোলাগঞ্জ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন এই অঞ্চলটি সাদা পাথরের জন্য বিখ্যাত। তবে গেল বছরের ৫ আগস্ট পরবর্তী অব্যাহত পাথর লুটপাটের ঘটনার পর সাদা পাথরের রাজ্য এখন বিরানভূমিতে পরিণত। গেল দুইদিন বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যম সরব হলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দা ও ক্ষোভের প্রকাশ ঘটে। তবে পাথর লুটের ঘটনাকে সবাই দায়ি করছেন স্থানীয় প্রশাসনের। এরই প্রেক্ষিতে বুধবার (১৩ আগষ্ট) সাদাপাথর রাজ্য পরিদর্শনে আসে দুদক সিলেট কার্যালয়ের একটি টিম।

পরিদর্শন শেষে দুদকের কর্মকর্তারা বলছেন, এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনের আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল।

পরিদর্শন শেষে দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত সাংবাদিকদের বলেন, ‘এটা মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল। তাদের কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল। এ ছাড়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব বিভাগ এর সাথে যুক্ত, তাদের লুট ঠেকাতে ভূমিকা রাখা প্রয়োজন ছিল।’

তিনি বলেন, ‘এখানে কয়েক শ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ পাথর আত্মসাৎ করা হয়েছে। পর্যটকরা সাদাপাথর দেখতে এসে হতাশ হচ্ছেন। এত সুন্দর পাথরগুলো লুটে নেওয়ায় তারা আফসোস করছেন।

পাথর লুটের সঙ্গে কারা জড়িত—সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশপাশে অনেক স্টোন ক্রাশার মিল রয়েছে। এগুলোতে এখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। এ ছাড়া এর সাথে এখানকার প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় লোকজন, আরো অনেক উচ্চস্থরের ব্যবসায়ী ও প্রভাবশালীরা জড়িত বলে শুনতে পাচ্ছি। আমরা এসব তথ্য নিয়ে কাজ করব।

পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাফি মো. নাজমুস সাদাত। তিনি বলেন, ‘যারা এই লুটের সঙ্গে যুক্ত তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।