× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ডেস্ক

সিরাজগঞ্জে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা আব্দুলের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
স্ত্রীকে হত্যা

সিরাজগঞ্জের সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ার জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৫ অক্টোবর) রাতে ৩টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি চন্ডিদাসগাতি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আহসান উল্লাহ (৩০)। নিহত মার্জিয়া খাতুনের সংসারে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, অভিযুক্ত আহসান উল্লাহ গত রাতে সহবাস করতে চাইলে স্ত্রী মার্জিয়া রাজি হয়নি। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে নিজ ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে মার্জিনাকে হত্যা করা হয়। বিষয়টি পরিবার ও স্থানীয়রা জানার পর আহসান উল্লাহকে আটকে রেখে থানায় সংবাদ দেয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের আড়াই শ’ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহসান উল্লাহকে আটক করে থানায় আনা হয়। অভিযুক্ত আহসান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..