× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ

সিম্ফনি মোবাইল কোম্পানির প্রতারনার মাধ্যমে শোরুম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ প্রতারনার মাধ্যমে স্যাম্পনি মোবাইল কোম্পানি বেনাপোল খুচরা ব্যাবসায়িদের দিয়ে দির্ঘদিন ধরে স্যাম্পনি মোবাইল ফোনের মার্কেট তৈরী করে নিজেরা বেনাপোল বাজারে কোম্পানির শোরুম স্থাপন করায় বেনাপোল বাজারের ২২ টি খুচরা দোকানিরা ক্ষোভে ফেটে পড়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল বন্দর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যাবসায়িরা তাদের অভিযোগ তুলে ধরেন।

বেনাপোল বাজারের মোবাইল সমিতির সভাপতি মো: শাহিনুর ইসলাম তার লিখিত বক্তব্য বলেন, দির্ঘ ৯ বছর বেনাপোল বাজারে আমারা ২২ টি মোবাইল ফোনের দোকানদাররা কোম্পনির ডিষ্ট্রিবিউটার আইডিয়াল কমিউনিকেশন থেকে মোবাইল নিয়ে তাদের কম চলা মডেলের মোবাইল ফোন ও রেসিও অনুযায়ী আমাদের ধরিয়ে দিয়ে বিক্রি করে বর্তমানে মার্কেট ভালো দেখে তারা নিজেরা শোরুম স্থাপন করায় আমরা যারা এখানে ব্যাবসা করছি তারা ক্ষতিগ্রস্থ হব আর্থিক ভাবে। কারন কম চলা মডেলের এবং অন্যান্য আরো স্যাম্পনি ফোন বর্তমানে আমাদের ২২ টি দোকানে ৩০ লক্ষ টাকার মোবাইল ফোন জমা রয়েছে যা বিক্রি হওয়ার অনুপযোগি।

তিনি আরো বলেন, দির্ঘ ৯ বছর বেনাপোল এর মত একটা ছোট্র শহরে মাত্র আধা কিলোমিটারের ভিতর ২২ টি দোকানে আমরা ব্যাবসা চালিয়ে আসছি যে ভবিষ্যাতে আমরা মার্কেটটি ভালো করে ধরতে পারব। কিন্তু সেই সময় আসায় কোম্পানির চোখ পড়ে বেনাপোল বাজারের দিকে। তারা নিজেরা আমাদের ব্যাবসায়িদের সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়া নিজেদের শোরুম স্থাপন করায় ব্যাবসায়িরা ক্ষোভে ফেটে পড়েছে। স্যাম্পনি কোম্পানির এ ধরনের প্রতারনা নিয়ে ২০১৫ সনে ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহে স্যাম্পনি কোম্পানির বেনাপোলে জালিয়াতির শিরোনামে  একটি সংবাদ প্রকাশিত হয়।

বেনাপোল বাজারের  মোবাইল ব্যাবসায়ি সমিতির সাধারন সম্পাদক মহামুদুল হাসান বলেন কোম্পানির দেওয়া ১ বছরের গ্যারন্টি দিয়ে আমরা সেট বিক্রি করলে কোন সমস্যা হলে ক্রেতারা আমাদের কাছে এনে দিয়ে আমরা যশোর আইডিয়াল কমিউনিকেশনসে নিয়ে গেলে তারা ১০ দিনের ডেথ দিলে ও ১/২ মাস এমনকি অনেক সেট নিয়ে বছর পেরিয়ে যাওয়ায় আমারা ক্রেতাদের গালিগালাজ এবং অবশেষে ডেমারেজ দিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছি।

এ গুলো স্যাম্পনি কোম্পন্নি না দেখে আমাদের বেনাপোল বাজারে নিজস্ব শোরুরম স্থাপন করায় আমরা হতাশা বোধ করছি। তিনি আরো বলেন কোম্পানি যদি তাদের শোরুম এখান থেকে না নিয়ে যায় তাহলে আমরা বেনাপোল বাজারে পর্যায় ক্রমে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।


এ ক্যটাগরির আরো খবর..