সিভিল সার্ভিসের সদস্যদেরকে একযোগে কাজ করার আহবান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সিভিল সার্ভিসের সদস্যদেরকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন ।

আজ ঢাকাস্থ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ৬৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১ম মেস রজনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহবান জানান ।

তিনি বলেন, সিভিল সার্ভিসে নিয়োগপ্রাপ্তরা দেশের মেধাবী সন্তান। তাদের এই মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সিভিল সার্ভিসের সদস্যদের প্রতি আহবান জানান ।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ বিশ্বে সসম্মানে মাথা উঁচু করে দঁাড়াবে। তার সেই স্বপ্নকে বাস্তবে রুপদান করতে হলে সকলকে দেশসেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে ।

তিনি আরো বলেন, সরকারী কর্মচারীদের প্রধান দ্বায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসাবে কাজ করা।  তাই তাদেরকে কর্মদক্ষ ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে । সরকারী করমচারীদের সুদক্ষ  করে গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণের বিকল্প নেই।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

উল্লেখ্য এ কোর্সে ৩৪, ৩৫ ও ৩৬ তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ক্যাডারের মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।