× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সরকার কাজ করছে -ত্রাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সরকার কাজ করছে। বড়-মাঝারি মাত্রার ভূমিকম্প সহনীয় ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণে জাপান সরকার ও জাইকা আর্থিকসহ সকল প্রকার কারিগরি সহায়তা প্রদান করবে। এ লক্ষ্যে শীঘ্রই জাপান সরকার এবং জাইকার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশন, টাঙ্গাইল পৌরসভা, রাঙ্গামাটি পৌরসভা এবং সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্‌ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহাদৎ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোহসীন এবং রংপুর সিটি কর্পোরেশন , টাঙ্গাইল, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি পৌরসভার মেয়রগণ।

প্রতিমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানের কারনে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি দেশ। মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে যে ধ্বংসযজ্ঞ হবে তা কাটিয়ে উঠা কঠিন হবে। তাই, ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। এ কার্যক্রম বাস্তবায়নে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা  নেয়া হয়েছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে জাপানের মতো একটি ভুমিকম্প দুর্যোগ সহনীয় দেশ উপহার দিতে সরকার কাজ করছে ।

এর অংশ হিসেবে পুরাতন ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে।আমাদের দেশের প্রকৌশলী ও স্হপতিদের প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্হা নেয়া হবে যেনো ভূমিকম্প সহনীয় ভবন ও অন্যান্য স্হাপনা ণির্মানে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন । তিনি আরো বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ২২০ কোটি টাকার উদ্ধার সামগ্রী কেনা হয়েছে এবং আরো ১ হাজার কোটি টাকার উদ্ধারসামগ্রী/যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..