দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা

দি নিউজ ডেক্সঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন রবিবার এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি জারি করে ফল স্থগিতের ঘোষণা দেন। গণ-বিজ্ঞপ্তি বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে ফল ঘোষণায় জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।