সায়েদাবাদ পানি শোধনাগার পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ রাজধানীর ধলপুরে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ পরিদর্শন করেছেন। মন্ত্রী এ সময় প্রস্তাবিত সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এর জন্য নির্ধারিত স্থানও ঘুরে দেখেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সায়েদাবাদ পানি শোধনাগারের সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী ঢাকা ওয়াসার কার্যক্রম আরো আধুনিক ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।  প্রচার মাধ্যমের সাহায্য নিয়ে ঢাকা ওয়াসার কার্যক্রম জনগণের নিকট যথাযথভাবে তুলে ধরারও পরামর্শ দেন তিনি।

এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জহিরুল ইসলাম এবং ঢাকা ওয়াসা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও  ফেজ-২ থেকে  দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।