× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সালথা উপজেলা পরিষদের উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন সংসদ উপনেতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা:
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

সংসদ উপনেতা এসময় উপজেলা পরিষদ চত্তরে ১লক্ষ ৯৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত সালামি মঞ্চ, ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মিত গাড়ি পার্কিং ও ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মিত মটরসাইকেল পার্কিংয়ের স্থান, ১লক্ষ ৯৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত টোলঘর উদ্বোধন এবং বিভিন্ন দপ্তরের আসবাবপত্র বিতরন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার জৈষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার চৌধুরী বাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল ) এফ.এম মহিউদ্দীন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..