সালথায় ৩টি বড় রাক্ষুসী মাছ জব্দ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৭ কেজি ওজনের ৩টি বড় রাক্ষুসী মাগুড় মাছ জব্দ করেছে মৎস্য অফিস।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সালথা হাটের মাছ বাজার থেকে আফ্রিকান জাতের এই রাক্ষুসী মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, রাক্ষুসী মাছ বিক্রি করার খবর পেয়ে উপজেলা মৎস্য অফিসার মো. সৈকত মল্লিক বৃহস্পতিবার দুপুরে সালথা মাছ বাজার থেকে আফ্রিকান জাতের ৩টি মাছ জব্দ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, মৎস্য আইনে সকল রাক্ষুসী মাছের চাষ ও বাজারে বিক্রি করা নিষেধ রয়েছে। এজন্য রাক্ষুসী মাগুড় মাছ জব্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।