× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

সালথায় পিঁয়াজের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। দেশের ৬৪টি জেলার মধ্যে ফরিদপুরের সালথা উপজেলা পিঁয়াজের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ফসলের মধ্যে পিঁয়াজ অত্যান্ত ফলনশালী ফসল। এবছরে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে পিঁয়াজের চাষ আগের চেয়ে কিছু বেড়েছে।

উপজেলার গট্টি ইউনিয়নের পিঁয়াজ চাষী আবু তালেব এ প্রতিবেদককে বলেন, এবার ৩ বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছি। আবহওয়া যদি পিঁয়াজের অনুকুলে থাকে তাহলে অন্য বছরের চেয়ে এবার পিঁয়াজের ফলন ভাল হবে। মাঝারদিয়া ইউনিয়নের পিয়াজ চাষী ফারুক হোসেন বলেন, সার কীটনাশক, পানি ও সময় মতো আগাছা মুক্ত করতে পারলে এ বছর পিঁয়াজের বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। বর্তমানে সারা উপজেলায় পিঁয়াজের আগাছামুক্ত করণের কাজে ব্যস্ত রয়েছে চাষীরা।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, আগের বছরের চেয়ে এবছরে পিঁয়াজের চাষ কিছু বেড়েছে। এ বছর এই উপজেলায় পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ৪ শ ৫০ হেক্টর। তা অতিক্রম করে প্রায় ১১ হাজার ৮২০ হেক্টর জমিতে পিঁয়াজ চাষ অর্জিত হয়েছে। আবহাওয়া যদি পিঁয়াজের অনুকুলে থাকে তাহলে প্রতি হেক্টর জমিতে ১৫ থেকে ১৬ মে: টন পিঁয়াজ ফলন হওয়ার আশা করা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..