× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আবু নাসের হুসাইন, সালথা

সালথায় দাঙ্গা-হাঙ্গামা নিরসনের লক্ষে এবার মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

admin
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
সালথায় দাঙ্গা-হাঙ্গামা নিরসনের লক্ষে এবার মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

ফরিদপুরবর সালথায় দাঙ্গা-হাঙ্গামা ও ভাংচুর নিরসনের লক্ষে এবার জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম্য মাতুব্বর সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় সালথা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করেন সালথা থানা পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদিক’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম। সম্পানিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ।

সালথা থানার এসআই মুন্তাছির হোসেন মারুফ এর সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..