সালথায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

সালথায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধাঞ্জলি
জাতীয় জ্বেল হত্যা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবদন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটুসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।