সালথায় গ্রাম দু-দলের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ভাংচুর, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রাম দু-দলের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় ৭জনকে আটক করা হয়। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ফুকরা বাজারে হায়দার সিকদারের সমর্থক লাল মিয়ার সাথে কাউছার মাতুব্বারের সমর্থক রুহুল মোল্যা কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় লাল মিয়া আহত হয়। এই ঘটনা নিয়ে রাতেই উভয় দলের সর্মথকেরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের ২৭ রাউন্ড রাবার বুলেট ও ৬টি টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এরই সুত্রধরে বুধবার সকাল ৭টার দিকে উভয় দলের সমর্থকেরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা ২ঘন্টা চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ২০টি বসতবাড়ি ভাংচুর করে সংঘর্ষকারীরা। সংঘর্ষের খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল এফএম মহিউদ্দীন, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ৫রাউন্ড রাবার বুলেট ও ১৮টি টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

এসময় ৭জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার সকালের সংঘর্ষে উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে ৭জনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।