সালথায় এক গৃহবধুকে শ্লীতাহানির চেষ্টা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এক গৃহবধুকে শ্লীতাহানির চেষ্টা করে প্রতিবেশী যুবক। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু ঐ গ্রামের এক কৃষকের স্ত্রী।

স্থানীয় ভাবে জানা যায়, মঙ্গলবার সকালে সিংহপ্রতাপ গ্রামের এক কৃষকের স্ত্রী তার বাড়ির পাশে বাগানে লাড়কি আনতে গেলে পিছন থেকে একই গ্রামের আলেপ শরীফের পুত্র কুটি শরীফ (৩০) নামে এক যুবক জড়িয়ে ধরে শ্লীতাহানির চেষ্টা করে।

গৃহবধুর চিৎকার শুণে স্থানীয়রা এসে গৃহবধুকে উদ্ধার করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কুটি শরীফ পালিয়ে যায় বলে শ্লীতাহানি চেষ্টার শিকার গৃহবধু সাংবাদিকদের জানিয়েছেন। ঘটনার পর যুবক কুটি শরীফ পালাতক রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, শ্লীতাহানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।